Advertisement Placeholder

ভয়াবহ বন্যার কবলে পড়তে যাচ্ছে ক্যালিফোর্নিয়া

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ১৪ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভয়াবহ বন্যার কবলে পড়তে যাচ্ছে ক্যালিফোর্নিয়া

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের সবচেয়ে বড় ভয় ভূমিকম্প কিংবা খরা নয়। এটি ঠিক তার বিপরীত। হ্যাঁ, বলছি ভয়াবহ বন্যার কথা। রাজ্যটিতে পশ্চিম উপকূল থেকে ধেঁয়ে আসছে ভয়াবহ বন্যা। খবর সিএনএনের।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সায়েন্স অ্যাডভান্সের নতুন সমীক্ষায় দেখা যায়, জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ আগামী চার দশকে ক্যালিফোর্নিয়াবাসী সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়তে যাচ্ছে। বর্তমানে বেঁচে থাকা কেউ এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়নি।

ড্যানিয়েল সোয়াইন নামে একজন আবহাওয়াবিদ জানান, এই বন্যা সেইন্ট লুইস ও কেন্টাকি অঞ্চলে ১ হাজার বছর ধরে চলা আকস্মিক বন্যার ঘটনাগুলোর মতো। কিন্তু ধারণা করা হচ্ছে, এটি পুরো ক্যালিফোর্নিয়ার বিশাল অঞ্চল ক্ষতিগ্রস্ত করবে।

জলবায়ু পরিবর্তনের ফলে পূর্ব কেন্টাকি, সেইন্ট লুইস এমনকি ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে নিয়মিতভাবে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার মত ঘটনা ঘটছে।

এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালি, সাকরামেন্টো, ফ্রেসনো ও বেকারসফিল্ড। সেন্ট্রাল ভ্যালির আয়তন ভারমন্ট ও ম্যাসাচুসেটসের একত্রে আয়তনের সমান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, এই অঞ্চল থেকে দেশটির চার ভাগের এক ভাগ খাদ্যের যোগান মেলে।

সমীক্ষায় আরও দেখা যায়, এই বন্যা অর্থনৈতিকভাবে সর্বোচ্চ ক্ষয়ক্ষতির শিকার হতে যাচ্ছে- যার মূল্যমান প্রায় এক লাখ কোটি ডলার। দুর্যোগে লস এঞ্জেলস ও অরেঞ্জ কাউন্টি ধ্বংসস্তুপে পরিণত হবে।

আসন্ন দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ মার্কিন ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ক্ষয়ক্ষতি ঘটা হ্যারিকেন ক্যাটরিনার তুলনায় ৫ গুণ বেশি হবে। সমীক্ষায় বলা হয়, এটি একটি তিনভাগে বিভক্ত দুর্যোগ। যার পরবর্তী দুই অংশ আগামী দুই থেকে তিন বছরের মধ্যে ঘটার আশংকা প্রবল।

এই ধরণের ঘটনা ইতিহাসে এবারই প্রথম নয়। প্রায় দেড়শ বছর পূর্বে এরকম একটি ভয়াবহ বন্যায় ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চল সম্পূর্ণ ডুবে যায়। বিজ্ঞানীরা সতর্ক করেন এরকম বন্যা আবারও হবে এবং আগের চেয়েও নিয়মিত ভাবে ঘটবে। বিজ্ঞানীরা জনগণকে আসন্ন জলবায়ু পরিবর্তন সম্পর্কিত দুর্যোগ মোকাবেলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার