Advertisement Placeholder

মুনা ব্রুকলীন চ্যাপ্টারের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ২৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুনা ব্রুকলীন চ্যাপ্টারের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ফুটবল টুর্নাামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ পর্বে অতিথিসহ নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

মুুসলিম উম্মাহ ইন নর্থ আমেরিকা তথা মুনা’র ব্রুকলীন সাউথ চ্যাপ্টার আয়োজন করে ‘মুনা ফুটবল টুর্নামেন্ট ২০২২’। নিউইয়র্ক সিটির ব্রুকলীনের প্রসপেক্ট পার্কে গত শনিবার ১৩ আগস্ট অনুষ্ঠিত এ টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নেয়। খেলার উদ্বোধনী পর্বে বক্তব্য দেন মুনা সাউথ চ্যাপ্টার কর্মপরিষদ সদস্য সাংবাদিক শহীদ উল্লাহ কাইছার।

সকাল ৮টা খেলার উদ্বোধন করেন মুনা সাউথ জোন সভাপতি সাফায়াত হোসেন সাফা। চমৎকার আবহাওয়ায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ টুর্নামেন্টে বিভারলী রোড চ্যাম্পিয়ন এবং ক্যাটন রানার্স আপ হয়। বিকেল ৫টায় বিপুল সংখ্যক ক্রীড়ামোদির উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয়। এ পর্বে সরোয়ার্দীন দুলালের সভাপতিত্ব করেন।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন মুনার সাবেক কেন্দ্রীয় সভাপতি আবু আহাম্মদ নুরুজ্জামান। আলোচনায় আরো অংশ নেন অধ্যাপক কাজী ইসমাঈল, মোসলেম উদ্দীন, সাইফুল আলম আজম, এ কে এম সাইফুল আলম, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার সুকার্নো।

বক্তারা বহুজাতিক এ সমাজে খেলাধূলার মাধ্যমে শারীরিক সুস্থতার পাশাপাশি নীতি-নৈতিকতা সমুন্নত রাখার প্রসঙ্গ উপস্থাপন করেন। পারিবারিক ও সামাজিক মূল্যবোধে তরুণ সমাজকে উজ্জীবিত রাখার ক্ষেত্রেও খেলাধূলা অপরিসীম ভূমিকা রাখে বলে উল্লেখ করেন বক্তারা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার