Advertisement Placeholder

ক্যালিফোর্নিয়ায় দুই প্লেনের সংঘর্ষে নিহত ২

প্রতিদিন ডেস্ক   |   শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ক্যালিফোর্নিয়ায় দুই প্লেনের সংঘর্ষে নিহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দুটি প্লেনের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ আগস্ট) এ ঘটনা ঘটে। জানা গেছে, বিমান বন্দরে অবতরণের সময় প্লেন দুটির মধ্যে সংঘর্ষ হয়।

ইউএসএ টুডে’র খবরে বলা হয়েছে, ওয়াটসনভিল বিমানবন্দরে অবতরণের সময় একটি টুইন-ইঞ্জিন সেসনা ৩৪০ ও একক-ইঞ্জিন সেসনা ১৫২ প্লেন দুটির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার সময় আকাশ যান দুটিতে মাত্র তিনজন ছিলেন। সেসনা ১৫২ প্লেনে ছিলেন শুধু পাইলট। অপরটিতে পাইলটের পাশাপাশি এক যাত্রী ছিলেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) মতে, সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা একাধিক। কিন্তু মোট কত তা স্পষ্ট নয়।

ওয়াটসনভিল নগর কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে, দুজন নিহত হয়েছেন। তবে হয় সংখ্যাটা বেশি। শহরের বিমানবন্দরে সরাসরি বিমান অবতরণ ও উড্ডয়নের জন্য কোনো কন্ট্রোল টাওয়ার নেই। যে কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

এফএএ ও জাতীয় পরিবহন বিষয়ক নিরাপত্তা বোর্ড ঘটনাটির তদন্ত করছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার