
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ১১৫ বার পঠিত | পড়ুন মিনিটে

আসালের লসএঞ্জেলেস চ্যাপ্টার গঠনের সভায় নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।
যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশিয়ান আমেরিকানদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ তথা আসাল’র ১৮তম চ্যাপ্টার গঠিত হয়েছে ক্যালিফোর্নিয়ার লসঅ্যাঞ্জেলেস সিটিতে। গত ৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে লসঅ্যাঞ্জেলেস চ্যাপ্টারের যাত্রা শুরু হয়।
লস এঞ্জেলেসের ইন্ডিয়াস ক্লে পিটের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান প্রবাসীদের এক সভা ড. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে নিউইয়র্ক থেকে টেলিফোনে আসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন প্রধান অতিথি এবং ন্যাশনাল কমিটির সেক্রেটারী মোঃ করিম চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন। নব গঠিত লস অ্যাঞ্জেলেস চ্যাপ্টারের সভাপতি নির্বাচিত হয়েছেন ড. জয়নাল আবেদীন এবং সেক্রেটারী হয়েছেন মজিব সিদ্দিকী, এমবিএ, এলএলবি।
৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির অপর কর্মকর্তারা হলেন : এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শামসুদ্দিন মানিক, করেসপন্ডিং সেক্রেটারী সুমন বড়ুয়া, ট্রেজারার এম ওয়াহিদ রহমান, পলিটিকেল ডাইরেক্টর মিকাইল খান, অর্গানাজিং ডাইরেক্টর মোঃ এ. মাহবুব, উইমেন্স কমিটি চেয়ার সালমা পারভীন, ইমিগ্রেশন ডাইরেক্টর ওবায়দুল হক পীরজাদা, এক্সিকিউটিভ ডাইরেক্টর মুশফিকুর চৌধুরী খসরু, ভাইস প্রেসিডেন্ট আল-মামুন লস্কর, মাহাদী হাসান, নাসিরুদ্দিন চপল, মোহাম্মদ রফিকুল ইসলাম, আবদুল মোতালেব, মঞ্জুরুল আলম, মোহাম্মদ হারুনুর রশিদ ও আবদুর রব সোহান।
মেম্বার হয়েছেন: ইঞ্জি. মাহবুব আলী, আবুল বাসিত, বদরুল এ চৌধুরী, মোহাম্মদ ইফতেখার রহমান, কাঞ্চন চৌধুরী, মোহাম্মদ মেহেদী ও মাসুদ টিটো হোসেন। উইমেন্স কমিটির মেম্বার : সাবিনা ইসলাম, লিজা আবেদীন, ইয়াসমিন আবেদিন, জাকিয়া আবেদিন, পারভীন বি জামান, সাথী বড়ুয়া, উলফাত পারভিন, সালিমা ইয়াসমিন ও রোকসানা পারভিন। ইউথ কমিটির চেয়ার নির্বাচিত হয়েছেন ইমরান আবেদীন, সিপিএ, এমবিএ।
কমিটির কর্মকর্তাদের শপথ গ্রহণ করান আসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন। তিনি এসময় অভিষিক্ত কর্মকর্তাদের সাফল্য কামনা করে আসালকে মূলধারায় আরও শক্তিশালী সংগঠনে পরিণত করার তাদের মিশন সম্পর্কে অবহিত করে তা অনুসরনের আহ্বান জানান।
মাফ মিসবাহ উদ্দিন তার মূল বক্তৃতায় বলেন, “অ্যাসাল পরিবারের পক্ষ থেকে আমি নয়টি রাজ্য জুড়ে ১৭ টি চ্যাপ্টারের শুভেচ্ছা নিয়ে এসেছি এবং যারা আজ আমাদের সদস্য হিসেবে, পরিবার হিসেবে এবং অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। মাফ মিসবাহ উদ্দীন বলেন, “আমরা একা এটা করতে পারি না, আমাদের কমিউনিটি বাড়ছে, আমাদের অবশ্যই এক হয়ে আসতে হবে।
ন্যাশনাল সেক্রেটারি মোঃ করিম চৌধুরী তার বক্তব্যে বলেন, “আমাদের কমিউনিটি ক্রমবর্ধমান, আমরা প্রায় প্রতিটি পেশাগত ক্ষেত্রে সফল হচ্ছি।
কিন্তু রাজনীতিতে দক্ষিণ এশীয়দের সংখ্যা খুব কম, আসাল এটি পরিবর্তন করতে চায়। টেবিলে যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যা আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। আসাল আমাদের কমিউনিটি এবং মূলধারার রাজনীতির মধ্যে সেতুবন্ধনের ভূমিকা রাখছে।



