Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রে ওকলাহোমায় আগুন লেগে ৮ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক   |   শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে ওকলাহোমায় আগুন লেগে ৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের ব্রোকেন অ্যারো এলাকায় একটি বাড়িতে আগুন লেগে অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৭ অক্টোবর স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ব্রোকেন অ্যারো হলো তুলসার একটি উপশহর এবং ওকলাহোমা শহরের প্রায় ১২৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত।

এক সংবাদ সম্মেলনে ব্রোকেন অ্যারো পুলিশ জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাড়িতে ছয় শিশুসহ আটজন সদস্য বসবাস করতেন।

বৃহস্পতিবার রাত পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। যারা ওই বাড়িতে বসবাস করছিলেন তারা মৃত আটজনের মধ্যে আছেন কিনা তাও জানা যায়নি।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে যে পরিকল্পনা করে এটি কেউ এটি ঘটিয়েছে কিনা। তবে ওই কমিউনিটির লোকজন কোনো ধরনের হুমকি পাননি বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এবিসি নিউজ

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার