Advertisement Placeholder

৫০ হাজার রানারের অংশগ্রহণে নিউইয়র্ক ম্যারাথন রবিবার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বের বৃহত্তম ২৬.২ মাইল দীর্ঘ ম্যারাথন অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটিতে ৬ নভেম্বর রবিবার। ১৫০ দেশের মোট ৫০ হাজার দৌড়বিদ এতে অংশ নেবেন বলে আয়োজক সংস্থার পরিচালক টেড মিটেলার জানান। উল্লেখ্য, করোনার কারণে ২০২০ সালের ম্যারাথন বাতিল হয়েছিল।

গতবছরও সীমিত সংখ্যকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। তবে এবার একেবারেই স্বাভাবিক দিনের মত ম্যারাথন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের অংশগ্রহণকারিগনের ৪০% আসছেন বিভিন্ন দেশ থেকে। হোটেল-মোটেল খালি নেই।

এরফলে ৬০০ মিলিয়ন ডলারের ব্যবসা হবে নিউইয়র্ক সিটিতে। আয়োজনকে প্রাণবন্ত করার অভিপ্রায়ে শুক্রবার রাতে উদ্বোধনী সেশন হবে জেভিট সেন্টারে। সেখানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে বিনোদনের সকল আয়োজন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দিনটির তাপমাত্রা চমৎকার থাকবে। দৌড় শুরু হবে যথারীতি স্ট্যাটেন আইল্যান্ড বরোর ভ্যারাজানো ব্রীজের পাড় থেকে।

তা ব্রুকলীন এবং কুইন্স অতিক্রম করে কুইন্স বরো ব্রীজ ধরে ব্রঙ্কসে পা ফেলেই ম্যানহাটানের সেন্ট্রাল পার্কে গিয়ে শেষ হবে। উল্লেখ্য, ১৯৭০ সালে এই ম্যারাথন শুরু হয় নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ১২৭ জনের অংশগ্রহণে। এরপর তা ‘নিউইয়র্ক রোড রানার’ ক্লাবের উদ্যোগে প্রতিবছরই অনুষ্ঠিত হচ্ছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার কারণে এবং ২০২০ সালে করোনার কারণে এই ম্যারাথন বন্ধ ছিল।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার