
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র | রবিবার, ২০ নভেম্বর ২০২২ | প্রিন্ট | ৮৬ বার পঠিত | পড়ুন মিনিটে

সবচেয়ে বড় পুস্তক প্রকাশের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙ্গে নিজের স্থান করে নিলো যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেটের অলাভজনক একটি প্রকাশনা সংস্থা। ‘আই অ্যাম টেক্সাস’ শীর্ষক ৭ ফুট লম্বা এবং ১১ ফুট প্রশস্ত একটি বই প্রকাশ করে নতুন রেকর্ড গড়লো ‘রাইট লিটারেসি অর্গানাইজেশন’ ((iWRITE Literacy Organization)।
টেক্সাসের ৪০টি স্কুল ডিস্ট্রিক্ট থেকে তৃতীয় থেকে দ্বাদশ গ্রেডের ছাত্র-ছাত্রীর লেখা ও শিল্পকর্ম স্থান পেয়েছে বইটিতে। উল্লেখ্য, সংস্থাটি ‘লেখার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস তৈরী করা’র মন্ত্রে উজ্জীবিত। আর এটি বিশ্বে খ্যাতি অর্জনকারি গ্যালভেস্টনের ব্রায়ান মিউজিয়ামের সাথে যৌথভাবে কাজ করে।
বিশ্বের ঐতিহাসিক নিদর্শনগুলোর একটি বৃহত্তম সংগ্রহশালা এবং শিশু-সাহিত্য প্রকাশণা সংস্থা ‘অর্ডিনারি পিপল চ্যাঞ্জ দ্য ওয়ার্ল্ড’র সাথে সম্পৃক্ততা রয়েছে এই অলাভজনক সংস্থাটির।
সবচেয়ে বেশী বিক্রি হওয়া গ্রন্থের লেখক ব্র্যাড মেল্টজার এবং চিত্রকর ক্রিস্টফার এলিওপোলাসের সর্বাধিক বিক্রি হওয়া সিরিজের ওপর ভিত্তি করে হিউস্টনের এইচ-ই-বি থ্যাঙ্কসগীভিং ডে প্যারেডের (২৪ নভেম্বর) পরই বিশাল বইটি সারা স্টেটে বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



