Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিলেটের যুবকের

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিলেটের যুবকের

যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আব্দুস সাদিক মুন্না নামের এক বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার স্থানীয় সময় জোহরের নামাজের পর মিশিগানের ডেট্টয়েট সিটির আল ফালাহ মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে ফামিংটন হিলসের হালস্টেড রোডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মুন্না মিশিগানের ল্যাংসিং বোর্ড অব অ্যাডুকেশন কর্মকর্তা ছিলেন। তার আত্মীয় ওয়ারেন সিটির বাসিন্দা মারুফ খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মারুফ জানান, কর্মস্থল ল্যাংসিংয়ে যাওয়ার পথে মুন্না সড়ক দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত আব্দুস সাদিক মুন্না সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সমশপুর গ্রামের প্রয়াত আব্দুল খালিকের ছেলে। তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের ট্রয় সিটিতে বসবাস করতেন। প্রায় ২৫ বছর আগে আমেরিকায় যান তিনি।
ফক্স-২ ও ডেট্টয়েট নিউজ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, সড়কের নির্মাণ কাজে ব্যবহৃত একটি সেমি ট্রাককে অতিক্রমের সময় মুন্নার গাড়িটি উল্টে যায়। এসময় তার গাড়িতে আগুন ধরে যায়। পুলিশ এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মুন্না স্ত্রী, দুই ছেলে, তিন ভাই ও বৃদ্ধ মাসহ দেশে-বিদেশে অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মুন্নার অকাল মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার