Advertisement Placeholder

১১৫ বছরে মারা গেলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নারী বেসি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১১৫ বছরে মারা গেলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক নারী বেসি

গত নভেম্বরের ৭ তারিখে ১১৫তম জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে হেনড্রিক্স (বাম থেকে দ্বিতীয়)। ছবি-সংগ্রহ।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক  নারী বেসি হেনড্রিক্স ১১৫ বছর বয়সে ৩ জানুয়ারি পরলোকগমন করেন। আইওয়া স্টেটের ডেসমইনের লেক সিটিতে একটি প্রবীন নিবাসে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বিংশতিতম শতাব্দির গর্জন, মহামন্দা, দুটি বিশ্বযুদ্ধ, ইন্টারনেট যুগের সূচনা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তরণ এবং বিশ্বব্যাপী ভয়ংকর একটি মহামারির মধ্যেও বেঁচে থাকা হেনডিক্স ১৯০৭ সালের ৭ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন। ৫ সন্তানের জননী হেনডিক্স’র যৌবন কেটেছে স্কুল শিক্ষিকা হিসেবে। উল্লেখ্য, ১১২ বছর বয়সে অর্থাৎ করোনা মহারির প্রাক্কালে হেনডিক্স তার এই দীর্ঘায়ুর রহস্য বয়ানকালে ফোর্ট ডজ মেসেঞ্জারকে বলেছিলেন: কঠোর পরিশ্রম করুন, ডাক্তার থেকে দূরে থাকুন এবং মিষ্টি উপভোগ করুন, যেমন পাইয়ের টুকরো বা জন্মদিনের কেকের টুকরো ভক্ষণ করুন। তার মৃত্যু হওয়ায় পরবর্তী প্রবীনতম আমেরিকানের তালিকায় উঠে এলেন ক্যালিফোর্নিয়ার এডি সিকারেলি, তার বয়স হবে ১১৫ বছর আসছে ৫ ফেব্রæয়ারি। লসএঞ্জেলেসের জেরোন্টোলজি সিরার্চ গ্রুপ এ তথ্য জানিয়েছে। শতবছরের অধিক সময় বেঁচে থাকা মানুষের ওপর গবেষণারত আইওয়া স্টেট ইউনিভার্সিটির একটি ল্যাবরেটরির মতে, ২০১০ সালের ইউএস সেনসাস অনুযায়ী যুক্তরাষ্ট্রে শতবর্র্ষী মানুষের সংখ্যা হচ্ছে ৫৩৩৬৪ জন। যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় ০.০১৭%। দীর্ঘায়ু হওয়ার ক্ষেত্রে মূল কারণগুলোর অন্যতম হচ্ছে জেনেটিক্স: পারিবারিক সহায়তা এবং স্বাস্থ্য পরিচর্যাসহ পরিবেশগত সহায়তা, জীবন-যাপনে কোন ধরনের চাপ বা টেনশন এড়িয়ে চলা, সবসময় মুক্ত পরিবেশে বিচরণ এবং প্রকৃতির সাথে এককার হয়ে থাকলে আয়ু বাড়ে অর্থাৎ জটিল কোন রোগে আক্রান্ত হওয়ার আশংকা কমে। মানুষের জীবনকাল নিয়ে গবেষণারত আইওয়া স্টেট ইউনিভার্সিটির অথ্যাপক পিটার মার্টিন এ অভিমত পোষণ করেছেন।
হেনড্রিক্স ছিলেন এমন একজন ব্যক্তি যিনি ১১০ বছর পার করেছেন। ২০১০ সালের আদমশুমারি অনুসারে, সারা দেশে ৩৩০ জন অতিশতবর্ষী ছিলেন, যা শতবর্ষী জনসংখ্যার মাত্র ০.৬%। যদিও ১১০ পেরিয়ে বেঁচে থাকা বিরল। অধ্যাপক মার্টিন বলেন, এটি জীবনের প্রতি একজনের সহনশীলতা এবং দৃষ্টিভঙ্গির একটি সত্য প্রমাণ।
১১৫ এর পরে এটি খুব কঠিন হয়ে যায়, প্রতি বছর সত্যিই একটি উপহার যা আপনি পান এবং যা আপনি পাওয়ার আশা করেননি। হেনড্রিক্সের শেষকৃত্য শনিবার হচ্ছে লেক সিটির ল্যাম্প এ্যান্ড পাওয়ারস ফিউনারেল হোমে। অন্ত্যেষ্টিক্রিয়ার পরিচালক ডানা মরিস বলেন, যে পরিষেবাটিতে হেনড্রিক্সের জীবনের প্রতি শ্রদ্ধার্ঘ্য অন্তর্ভুক্ত রয়েছে, তার মধ্যে তার মৃত কন্যার লেখা স্মৃতিকথার পাঠও অন্তর্ভুক্ত থাকছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার