
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | ৭৭ বার পঠিত | পড়ুন মিনিটে

ফোবানা লগো
ফোবানা চেয়ারম্যান আতিকুর রহমান ও নির্বাহী সম্পাদক ডক্টর রফিক খানের পক্ষ থেকে ৮ জানুয়ারি এক প্রেসবিজ্ঞপ্তিতে সকলের অবগতির জন্য জানানো হয়েছে যে, সম্প্রতি “যুক্তরাষ্ট্রে ৮ বাংলাদেশীকে খুঁজছে ম্যারিয়ট হোটেল ” শিরোনামে যে খবরটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণভাবে মিথ্যা।
এটি একটি কুচক্রী মহলের এক মিথ্যা রটনা। এটি আমাদের গড়া অপরাধী মুক্ত ও পরিচ্ছন্ন ফোবানাকে ধ্বংস করার অপচেষ্টা। এই মহলটি হচ্ছে ফোবানা নামধারী স্বাধীনতা বিরোধী একটি চক্র-যাদের অনেক সদস্য ইন্সুরেন্স ফ্রড, ইমিগ্রেশন ফ্রড সহ আরো বিভিন্ন অবৈধ কাজের জন্য ফেডারেল কোর্টে সাজাপ্রাপ্ত আসামী। এই মহলের নেতারা বেশ কয়েকজন নির্বাহী সদস্যকে হাত করে ফোবানাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিলো । তারা ভঙ্গ করেছে ফোবানারসংবিধান, মানেনা বাংলাদেশের স্বাধীনতা, মানেনা বঙ্গবন্ধুকে। তারা ২০২১ সালে ওয়াশিংটন ডি.সি. তে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে বঙ্গবন্ধুর ১০০তম জন্মবার্ষিকী উৎযাপনের সময় প্রকাশ্যে বাঁধা দিয়েছিলো।
সব দিক বিবেচনা করে, আমাদের প্রিয় সংগঠন ফোবানাকে বাঁচানোর জন্য গত জুন (২০২১ সালে)এ জেনারেল মিটিং ডেকে সম্পূর্ন সাংবিধানিক ভাবে ঐ মহল দ্বারা পরিচালিত নির্বাহী কমিটি ভেঙে দিয়ে নুতন কমিটি গঠন করা হয়। সাথে সাথে এই মহলের যারা কর্ণধার, তাদেরকে ফোবানা থেকে বহিষ্কার করে একটি অপরাধীমুক্ত, বাংলাদেশের স্বাধীনতাপন্থী, ও একটি স্বচ্ছ ফোবানা নির্বাহী কমিটি গঠন করা হয়। এর ২-৩ মাসের মধ্যে লসএঞ্জেলেসে ৩৬তম ফোবানা সম্মেলনটি সার্থকভাবে সংগঠিত করা হয়, যা ছিল এক বিশাল সাফল্য। ফোবানার এই নুতন সূর্যোদয় ও সাফল্য দেখে মহলটি আমাদের এই মহান যাত্রাকে ধ্বংস করার জন্য মিথ্যা প্রচারের আশ্রয় নিয়েছে। আমাদেও পরিচ্ছন্ন ফোবানার সকল সদস্যবর্গ সমাজে নিজ নিজ জায়গায় সুপ্রতিষ্ঠিত এবং এই নোংরা মানসিকতার সদস্যদের দিয়ে পরিচালিত ফোবানার সাথে আমাদেরকোনো প্রকার সম্পৃক্ততা নেই। সকল বাংলাদেশী ভাই-বোনকে কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হবার অনুরোধ জানাচ্ছি।



