Advertisement Placeholder

অ্যালাবামায় টর্নেডোর আঘাত, ৬ জনের প্রাণহানি

বিশ্ব ডেস্ক   |   শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অ্যালাবামায় টর্নেডোর আঘাত, ৬ জনের প্রাণহানি

আমেরিকার দক্ষিণ-পূর্বের অঙ্গরাজ্য অ্যালাবামায় টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১২ জানুয়ারি আঘাত হানে শক্তিশালী টর্নেডো। এ পর্যন্ত সেখানে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ‘আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। অটাউগা কাউন্টিতে ৬ জনের মৃত্যু হয়েছে।’ নগরী সেলমার মেয়র জানিয়েছেন, টর্নেডোর আঘাতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এটিকে ভয়াবহ ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন তিনি।

কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির ডিরেক্টর আর্নি ব্যাগেট জানিয়েছেন, মন্টগোমেরির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অটাউগা কাউন্টিতে মৃত্যুর খবর পাওয়া গেছে।
সেলমায়, মেয়র জেমস পারকিন্স জুনিয়র এক সংবাদ সম্মেলনে বলেন, শহরটি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। তিনি জানান, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি বাসিন্দাদের সেলমার আশেপাশে যে কোনও ক্ষতির ছবিও পাঠাতে বলেছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সেলমার বেশিরভাগ রাস্তা বিদ্যুতের লাইন এবং গাছ ভেঙে পড়ার কারণে বন্ধ রয়েছে। সেলমা কর্মকর্তারা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করে নগরীতে। বাসিন্দাদের সর্তকবার্তাও পাঠানো হয়।

সূত্র: এনবিসি নিউজ

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার