Advertisement Placeholder

ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট লার্জ পদে ড. নিনা আহমেদের প্রার্থিতা ঘোষণা

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট লার্জ পদে ড. নিনা আহমেদের প্রার্থিতা ঘোষণা

তৃণমূলে ডেমক্র্যাটিক পার্টির জনপ্রিয় সংগঠক ড. নিনা আহমেদ আসছে ৭ নভেম্বরের নির্বাচনে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল অ্যাট-লার্জের জন্য তার প্রার্থীতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দুদিন আগে। সিটি মেয়রের মতোই সারা সিটির ভোটে জয় ছিনিতে নিতে হবে কাউন্সিলম্যান অ্যাট-লার্জ আসনে। এই সিটির ১৭ কাউন্সিলম্যানের পাশাপাশি কাউন্সিলম্যান অ্যাট-লার্জের পদ হচ্ছে ৭টি। ইতিমধ্যেই ১৩ জন মাঠে নেমেছেন। উল্লেখ্য, গত দুটি নির্বাচনে বাংলাদেশী আমেরিকান বিজ্ঞানী ড. নিনা পেনসিলভেনিয়া স্টেটের লে. গভর্নর এবং অডিটর জেনারেল পদে লড়েছেন। তার আগে ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়র (পাবলিক অ্যাঙ্গেজম্যান) ছিলেন।

প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান আমেরিকান উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিন দশকের অধিক সময় যাবত খেঁটে খাওয়া মানুষের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ড. নিনা। তৃণমূলে তাঁর কাজের পরিধি বিস্তৃত ‘ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেন’র পিএ চ্যাপ্টারের প্রধান হিসেবে। ড. নিনার এবারের নির্বাচনী অঙ্গিকারের অন্যতম হচ্ছে ফিলাডেলফিয়াকে অপরাধ মুক্ত, বন্দুক সহিংসতামুক্ত নিরাপদ এবং স্বাস্থ্যকর একটি সিটিতে রূপান্তর করা। পরিবেশ সুরক্ষা, সকলের জন্যে শিক্ষা এবং প্রতিটি মানুষের জন্যে আবাসনের ব্যবস্থার কথাও রয়েছেন ভোট প্রার্থনার স্লোগানে। ড. নিনা উল্লেখ করেছেন, যদি আমরা ফিলাডেলফিয়াকে একটি স্বাস্থ্যকর শহর হিসেবে গড়তে পারি, তাহলে আমরা এটিকে আরও শক্তিশালী, নিরাপদ শহর করতে পারবো৷

উল্লেখ্য, একজন বায়ো-মেডিকেল সায়েন্টিস্ট হিসেবে নিনা এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় তার জীবন কাটিয়েছেন এবং পুরনো সমস্যার নতুন সমাধান খুঁজতে তিনি বিজ্ঞান ও ডেটা ব্যবহার করেছেন।

প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পরই বৃহত্তম শ্রমিক ফেডারেশন ‘আমেরিকান ফেডারেশন অব স্টেট কাউন্টি মিউনিসিপ্যাল এ্যামপ্লয়ী’ (ডিসি-৩৩) ড. নিনাকে দ্ব্যর্থহীন সমর্থন দিয়েছে। এই ফেডারেশনের প্রেসিডেন্ট আর্নেস্ট গ্যারেট এক বিবৃতিতে উল্লেখ করেছেন, নিনা হলেন কঠোর পরিশ্রমী মানুষদের পরীক্ষিত বন্ধু। ফিলাডেলফিয়া সিটিতে নিরাপদ হিসেবে এর সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে নিনার নেতৃত্বের প্রয়োজন অপরিসীম। আমাদের মত সকল মানুষ রয়েছে ড. নিনার পক্ষে।

স্টেটের দ্বিতীয় সর্বোচ্চ আসন অডিটর জেনারেল পদে ডেমক্র্যাটিক পার্টির নমিনেশনে ড. নিনা ৩১ লাখ ২৯ হাজার ১৩১ ভোট (৪৬.৩%) পেয়েছিলেন। তার চেয়ে দু’লাখ ভোট বেশী পেয়ে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী তিমথি ডিফোর। এসব বিষয় পর্যালোচনার পর এবার কাউন্সিলম্যান অ্যাট-লার্জ পদে মাঠে নামলেন বলে জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশীসহ দক্ষিণ এশিয়ান ছাড়াও চায়নিজ, আফ্রিকান-আমেরিকানরা বরাবরই রয়েছেন ড. নিনার পক্ষে। শীঘ্রই সকলে প্রচারণায় সামিল হবার পাশাপাশি তার নির্বাচনী তহবিল গঠনে সক্রিয় হবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ফিলাডেলফিয়া হচ্ছে পেন্সিল্ভেনিয়া স্টেটের বৃহত্তম এবং যুক্তরাষ্ট্রের ৫ম জনবহুল শহর । এর জনসংখ্যা হচ্ছে ১৫ লাখ ৭৬ হাজার (২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী)।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার