Advertisement Placeholder

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে ছয় মাস বয়সী শিশু ও তার মাসহ ছয়জন নিহত হয়েছেন। ক্যালিফোর্নিয়া পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে দুই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার ওই বাড়িতে ঢুকে বেশ কয়েকটি গুলি চালায়। তাঁরা গ্যাং ও মাদক সহিংসতার সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার তুলার শহরের কাউন্টি শেরিফ মাইক বউড্রোক্স সাংবাদিকদের বলেছেন, নিহতদের মধ্যে একজন ১৭ বছর বয়সী মা ও তার ছয় মাস বয়সী শিশু রয়েছে। দু’জনের মাথাতেই গুলি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গুলির শব্দ শুনে একজন প্রতিবেশী পুলিশকে খবর দেন। খবর পাওয়ার সাত মিনিটের মাথায় পুলিশ এসে দেখে বাড়ির বাইরে ও ভেতরে মরদেহ পড়ে আছে।

বাড়ির ভেতরে লুকিয়ে থাকা দু’জন হামলা থেকে প্রাণে বেঁচে গেছে। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে বলে জানায় পুলিশ।

এই হামলার সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন শেরিফ মাইক বউড্রোক্স। তিনি বলেছেন, ‘আমরা মনে করি না যে এটি কোনো অপরিকল্পিত হামলা। বরং পরিকল্পিতভাবেই পরিবারটির ওপর হামলা করা হয়েছে। এর সঙ্গে মাদক কারবারিরা জড়িত বলে ধারণা করা হচ্ছে। কারণ এক সপ্তাহ আগে এই ভবনে মাদক তল্লাশির অভিযান পরিচালনা করেছিল পুলিশ।

ক্যালিফোর্নিয়ার তুলার শহরটি সান ফ্রান্সিসকো ও লস অ্যাঞ্জেলেসের মধ্যে সান জোয়াকিন উপত্যকায় অবস্থিত। শহরটিতে অন্তত ৭০ হাজার মানুষ বাস করে।

এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ২০২১ সালে প্রায় ৪৯ হাজার মানুষ বন্দুকের গুলিতে নিহত হয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি ছিল আত্মহত্যা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার