Advertisement Placeholder

লস অ্যাঞ্জেলেসের মন্টেরে পার্কে গোলাগুলি, ৯ জনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ২২ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লস অ্যাঞ্জেলেসের মন্টেরে পার্কে গোলাগুলি, ৯ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসের মন্টেরে পার্কে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। চন্দ্র নববর্ষ (লুনার নিউ ইয়ার) উদযাপনের পরপরই স্থানীয় সময় শনিবার রাতের শেষের দিকে এ ঘটনা ঘটে বলে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের একজন কর্মকর্তার বরাতে ২২ জানুয়ারি জানিয়েছে আলজাজিরা।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ ডিপার্টমেন্টের সার্জেন্ট বব বয়েসের বরাতে খবরে বলা হয়, মন্টেরে পার্কের গর্ভে এভিনিউয়ের একটি ব্যবসা প্রতিষ্ঠানে স্থানীয় শনিবার দিনের শেষভাগে গণগুলির ঘটনাটি ঘটে। চন্দ্র নববর্ষ উদযাপনের জন্য সেখানে হাজার হাজার মানুস জড়ো হয়েছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই ওই ঘটনাটি ঘটে। হামলাকারী একজন পুরুষ বলেও ওই কর্মকর্তার বরাতে খবরে জানানো হয়েছে।

দু’দিনের চন্দ্র নববর্ষ অনুষ্ঠানে আসা মানুষ সারাদিন চীনের বিশেষ খাবার, গয়না ও অন্যান্য পণ্য কেনাসহ বিভিন্ন আয়োজন নিয়ে উৎসবে মেতে ছিলেন।
মন্টেরে পার্ক হচ্ছে লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থল থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত প্রায় ৬০ হাজার জনসংখ্যা অধ্যুষিত একটি শহর। শহরটির জনসংখ্যার একটি বড় অংশই হচ্ছে এশীয় বংশোদ্ভূত।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে পুলিশের অসংখ্য গাড়ি উপস্থিত হয়েছে। সেখানে আহতদের চিকিৎসা দিচ্ছেন তারা। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কে গুলি চালিয়েছে বা তাকে পুলিশ আটক করতে সমর্থ হয়েছে কি না সেটি এখনো জানা যায়নি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার