Advertisement Placeholder

ফ্লোরিডায় মেয়র আতিক : প্রবাসীদের সহযোগিতায় স্মার্ট সিটি করপোরেশন গড়তে চাই

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্লোরিডায় মেয়র আতিক : প্রবাসীদের সহযোগিতায় স্মার্ট সিটি করপোরেশন গড়তে চাই

মায়ামীতে ডিএনসিসি মেয়র আতিকের সাথে ফ্লোরিডা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের কমার্শিয়াল ল’ ডেভেলপমেন্ট প্রোগ্রামের (সিএলডিপি) আমন্ত্রণ ও অর্থায়নে আধুনিক ঢাকা নগর উন্নয়ন ও আগামী প্রজন্মের বাসযোগ্য শহর তৈরীর রূপকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের ফ্লোরিডায় আগমন উপলক্ষ্যে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ বিভিন্ন কর্মসুচী গ্রহন করে।
মায়ামি হালাল রেস্টুরেন্টে রোববার ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন মেয়র আতিক। মধ্যাহ্নভোজ-উত্তর এ সভায় মেয়র আতিক সিটি করপোরেশনের সকল সার্ভিস অনলাইন ও এ্যাপস এর মাধ্যমে প্রদানের বিস্তারিত তথ্য উল্লেখ করেন। মায়ামি সিটি কীভাবে বর্জ্য রিসাইক্লিনিং করে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে তা পর্যবেক্ষণ করে ঢাকা সিটিতে অনুরূপ একটি বিদ্যুত প্রকল্প গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। অর্থাৎ ময়লা-আবর্জনাকে অর্থনীতির সোর্স হিসেবে পরিণত করার অভিপ্রায়ে সরেজমিন অভিজ্ঞতা গ্রহণের জন্যেই মেয়র ফ্লোরিডায় এসেছেন বলে উল্লেখ করেন। এতে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি ইমতিয়াজ হাসান, সাধারন সম্পাদক মুজিব উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার খান দীপু , সঞ্জয় সাহা, তৌহিদুল ইসলাম খান, সাজ্জাদুল ইসলাম, আমিনুল ইসলাম বাবু, ইয়াসিন , সফন , মৌলানা ফখরুদ্দীন, মৌলানা আজাদি প্রমুখ।
মায়ামি ওয়েস্ট ভিলেজ এর মেয়র স্টিভেন আতিকের সাথে এক সৌজন্য সাক্ষাত করে দুই সিটির মধ্যে দ্বি-পাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট ইস্যুতে তারা কথা বলেন।
এরপর মায়ামি কন্স্যুলেটে এক সুধী সমাবেশে মেয়র আতিক বলেন, ‘আমরা ফ্লোরিডার মায়ামিতে কয়েক দিন ধরে বেশ কিছু বিষয়ের ওপর অভিজ্ঞতা অর্জন করেছি। এখানকার ভালো চর্চা দেশেও বাস্তবায়ন করতে চাই। আমরা এখানে শিখতে এসেছি, ঘুরতে নয়। প্রতিটি বিষয়ের ওপর গুরুত্বসহকারে শেখানো হচ্ছে।’
প্রবাসীদের উদ্দেশে মেয়র বলেন, ‘আপনাদের জন্য ডিএনসিসির দুয়ার ২৪ ঘণ্টা খোলা। যেকোনো নতুন ধারণা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। প্রবাসে থেকেও করতে পারেন আবার কেউ চাইলে দেশে ফিরেও শেয়ার করতে পারেন। আপনাদের সবার সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটি করপোরেশনের কাজ ডিএনসিসি থেকেই শুরু করতে চাই। স্মার্ট সিটি গড়তে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত বাঙালিদের সহযোগিতা চেয়েছেন তিনি।
এ মতবিনিময় সভায় আরো ছিলেন মেয়রের নেতৃত্বাধীন এ প্রতিনিধি দলের সদস্য ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, কাউন্সিলর মো. মতিউর রহমান, কাউন্সিলর ফরিদ আহমেদ, কাউন্সিলর মিতু আক্তার।
তিনি বলেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ডাটাবেজ সংগ্রহ করা হবে। সেই ডাটাবেজ সমন্বয় করে বাসা-বাড়ির সর্বশেষ হালনাগাদ তথ্য সংগ্রহ করা হবে। তখন আর কেউ রাজস্ব ফাঁকি দিতে পারবেন না। আমরা ট্রেড লাইসেন্স অনলাইনে চালু করেছি। রিকশার জন্য কিউআর কোড চালু করতে যাচ্ছি। আমরা অনেক কিছুতেই স্মার্ট বাংলাদেশের ছোঁয়া দিতে শুরু করেছি। স্মার্ট সিটি গড়তে আপনাদের সহযোগিতা লাগবে।’
‘বিদেশের যে যেখানে গবেষণা কাজ করছেন বা যাই ভালো কিছু করছেন সবাই দেশের জন্য কিছু করতে চান। ডিএনসিসিতে যেকোনো ভালো চর্চা যদি কেউ করতে চান সেই সুযোগ আমি দেবো। এমনও হতে পারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনারা আমাদের পরামর্শ দিতে পারেন। আপনাদের সহযোগিতায় নগরবাসীর জন্য নতুন কিছু করতে চাই। দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। সিটি আপনাদের দিকে তাকিয়ে আছে। যে কোনো নতুন ধারণা থাকলে যোগাযোগ করবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে নগর ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি, মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ নিতে ডিএনসিসির একটি প্রতিনিধিদল ফ্লোরিডার মায়ামিতে রয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার