Advertisement Placeholder

ফ্লোরিডায় বন্দুক হামলা, আহত ১০

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফ্লোরিডায় বন্দুক হামলা, আহত ১০

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার লেকল্যান্ড পুলিশ বিভাগ এ তথ্য নিশ্চিত করে। পুলিশ বলছে, আহত ১০ জনের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

সংবাদ সম্মেলনে লেকল্যান্ড পুলিশ প্রধান স্যাম টেইলর বলেন, বিকাল ৩ টা ৪৩ মিনিটে আইওয়া এভিনিউ নর্থ ও প্লাম স্ট্রিটের কাছে একটি স্থানে গোলাগুলির খবর পেয়ে ছুটে যায় পুলিশ।
তিনি জানান, আহতদের সবার বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। লেকল্যান্ড পুলিশ এখনও সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, চারজন বন্দুকধারী তাদের গাড়ি থেকে রাস্তার উভয় পাশে গুলি করে। আগে থেকেই টার্গেট করে এ হামলা হয়েছে বলেও জানান টেইলর।

সূত্র: এবিসি নিউজ

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার