Advertisement Placeholder

সমাজসেবায় সিনেট এওয়ার্ড পেলেন আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৩০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সমাজসেবায় সিনেট এওয়ার্ড পেলেন আব্দুস সালাম

নিউইয়র্ক স্টেট সিনেটর ও এ্যাসেম্বলীওম্যানের সাথে এওয়ার্ড হাতে আব্দুস সালাম। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

সমাজসেবায় বিশেষ অবদানের জন্যে ইউএস সিনেটের অ্যাওয়ার্ড পেলেন যুক্তরাষ্ট্রস্থ রাজবাড়ি জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মুহাম্মদ আব্দুস সালাম। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইউএস সিনেটের লিডার চাক শ্যুমার স্বাক্ষরিত এ অ্যাওয়ার্ড হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, শুধু প্রবাসে নয় বাংলাদেশেও আর্ত-মানবতার সেবার পাশাপাশি নিজ এলাকায় শিক্ষা বিস্তারে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। মুহাম্মদ আব্দুস সালাম ১৯৭০ সালে বিএসসি পাশ করেন এবং ১৯৭১ সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার অব্যবহিত পরেই তিনি নারায়ণগঞ্জে ব্যবসা শুরু করেন।

তিনি রাজবাড়ী জেলা চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা ও ১ নং ভাইস প্রেসিডেন্ট। মুহাম্মদ আব্দুস সালাম তার নিজ জেলায় মায়ের নামে কলেজ ও বাবার নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ১৯৯২ সালে আমেরিকায় আসার পর চাকরি জীবন শেষ করে ব্যবসায়ীক জীবনে পা রাখেন। পড়ন্ত বয়সেও আব্দুস সালাম বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে লালন করে সাধ্যঅনুযায়ী মানবতার কল্যাণে সরব রয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার