Advertisement Placeholder
বাঙালিদের নেতৃত্বে ফ্লোরিডায়

‘২৭তম এশিয়ান বাণিজ্য-খাদ্য-সাংস্কৃতিক মেলা’ ৩-৫ মার্চ

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘২৭তম এশিয়ান বাণিজ্য-খাদ্য-সাংস্কৃতিক মেলা’ ৩-৫ মার্চ

এশিয়ান ফুডফেয়ারের প্রস্তুতি সভায় সুধীজনের একাংশ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা’র উদ্যোগে ‘২৭তম এশিয়ান বাণিজ্য ,খাদ্য ও সাংস্কৃতিক মেলা’ অনুষ্ঠিত হবে ৩, ৪,ও ৫ মার্চ ফ্লোরিডার পামবিচ কাউন্টিতে। এ মেলার অনুষ্ঠানিকতা শুরু হবে ৩ মার্চ পামবিচ এয়ারপোর্ট হিল্টন হোটেলের বলরুমে ‘বিজনেস এওয়ার্ড ও গালা ডিনার’র মাধ্যমে।

যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, কানাডা, মেক্সিকো, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান, চীন সহ বিভিন্ন দেশের খ্যাতনামা ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তা-বিনিয়োগকারিরা অংশ নেবেন বলে আয়োজক সংগঠনের সভাপতি এডভোকেট এম রহমান জহির এবং সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ জানান। এর পরের দুদিন অর্থাৎ ৪ ও ৫ মার্চ ‘সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ড’এ ‘২৭তম এশিয়ান এক্সপো, ফুডফেয়ার ও কালচারাল শো’ অনুষ্ঠিত হবে বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। এশিয়ান দেশসমূহের পণ্য-সামগ্রির প্রদর্শনী স্টলের বিপুল এ সমাহারের মধ্যে মূলমঞ্চে চলবে জনপ্রিয় শিল্পীগণের মতমাতানো পরিবেশনা। আয়োজকরা আশা করছেন আগের মত এবারও দৈনিক ২০ হাজারের অধিক মানুষের সমাগম ঘটবে এ মেলায়।

এই মেলার আহবায়ক নূরউদ্দিন শেখ, চেয়ারম্যান সঞ্জয় কুমার সাহা এবং সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল সহ কর্মকর্তারা জানান, শতাধিক বাণিজ্যিক ও খাবারের ষ্টল থাকবে । থাকবে শিশু-কিশোর-তরুণ-তরুণীদের জন্যে বিভিন্ন রাইডের ব্যবস্থা। ইতিমধ্যেই বাংলাদেশ ,ভারত,পাকিস্থান,চীন,থাইল্যান্ড সহ অংশগ্রহনকারী বিভিন্ন দেশের সাংস্কৃতিক প্রতিনিধি দল তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।
বাংলাদেশ থেকে স্বনামধন্য সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ, এস আই টুটুল,লায়লা, দিনাত জাহান মুন্নী ও অনিমা ডি কস্টা, ভারত থেকে স্বনামধন্য প্লেব্যাক সিংগার কনিকা কাপুর,ইন্ডিয়ান আইডল খোদা বক্স সহ বিভিন্ন শিল্পীর যোগদানের নিশ্চয়তা পাওয়া গেছে বলে আয়োজকরা জানান।

এ মেলায় বিশেষ সম্মানীত অতিথি হিসাবে ফ্লোরিডার বিভিন্ন ডিস্ট্রিক্টের কংগ্রেসম্যান ও সিনেটর এবং পামবিচ কাউন্টি, মায়ামি কাউন্টি ও ব্রাওয়ার্ড কাউন্টির মেয়ররা থাকবেন বলে আশা করা হচ্ছে। ফ্লোরিডার খ্যাতনামা ব্যবসা প্রতিষ্ঠান জুমা এন্ড সন্স, নাপা হোলসেল,পাওয়ার প্যাট্রোলিয়াম, সেইফ এভি, এ্যামিউজমেন্ট কোম্পানির নাহিনুর রহমান টাইটেল স্পন্সর, প্লাটিনাম স্পন্সর, গোল্ড স্পন্সর, এশিয়ান এক্সপো আইকন স্পন্সর ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীগণ ব্যক্তিগতভাবে স্পন্সর হিসাবে এগিয়ে এসেছেন বলে গত সপ্তাহে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় আয়োজকরা উল্লেখ করেছেন ।
উল্লেখ্য, ২৭তম এশিয়ান বাণিজ্য্য, খাদ্য ও সাংস্কৃতিক মেলায় মিডিয়া পার্টনার হিসাবে থাকবে এনটিভি এবং বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার